আন্তর্জাতিকদুর্ঘটনা
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৬ জনের মৃত্যু

রাশিয়ায় মেনজেলিনস্ক শহরে বিমান বিধ্বস্তে ১৬ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৭ জন। রুশ সংবাদমাধ্যম আরটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দ্য এল-৪১০ মডেলের বিমানটি মেনজেলিনস্ক থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয়। খবরে জানা গেছে, বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বিমানে ২৩ জন আরোহী ছিলেন। এদের অধিকাংশই স্কাইডাইভার ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট আকারের বিমানটি ১৯৭০ সালে চেক রিপাবলিকে তৈরি হয়।
বাংলাটিভি/শহীদ



