বাংলাদেশ
কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত দ্রুতই ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে র্যাব সদরদপ্তরে‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে আমাদের পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়৷
কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



