দেশবাংলাঅনুষ্ঠানঅন্যান্য

নেত্রকোণার বাউলা গান বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে

বিশিষ্ট লোক গবেষক, লেখক, গীতিকার, সুরকার, নাট্যকার জনাব নুরুল ইসলাম সাহেবের সংগ্রহ ও সম্পাদনায় ‘নেত্রকোণার বাউলা গান’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)রাজধানীর বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ হল রুমে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ,  নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

গান

অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে গ্রন্হ প্রণেতার ভূয়সি প্রশংসা করেন ও অনন্য সৃষ্টির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।এবং বলেন বিশিষ্ট লোক গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম সাহেবের হাত ধরে  লোকজ সংস্কৃতির মাইল ফলক অর্জন করেছে নেত্রকোণা জেলা বলে জানান অতিথিরা।

পরে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নুরুল হুদা সাহেব উক্ত গ্রন্হের সংগ্রাহক জনাব নুরুল ইসলাম সাহেবের অনন্য সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর বক্তব্যে কেন্দুয়া উপজেলায় লোকজ সংস্কৃতি যাদুঘর স্হাপনের ঘোষণা দেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button