রাজনীতিআওয়ামী লীগ

নির্বাচন আসলেই একটি চক্র সহিংসতার পায়তারা করে : কাদের

নির্বাচন এলেই একটি অশুভ চক্র হিন্দুদের ওপর হামলা চালিয়ে, সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এমন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যে কোন ধরনের নাশকতা ঠেকাতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার মহাসপ্তমীতে, রাজধানীর রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজা পরিদর্শনে যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের।

সেখানে সংক্ষিপ্ত আলচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। বিগত দিনে সকল শারদীয় উৎসবে, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। তবে, একটি অপশক্তি সব সময় নাশকতার চেষ্টা করে।

এরপর, রাজধানীর রমনা কালী মন্দিরের  দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে, সরকারকে বেকায়দায় ফেলতে কেউ সহিংসতার চেষ্টা করলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

এ ছাড়া দুর্গাপূজার নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি বিরোধী দল গুলোকে সহযোগিতার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button