রাজনীতিআওয়ামী লীগ

স্বাধীনতা বিরোধী শক্তির মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু হয়েছে, তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  সকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  স্লাই

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে,ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। তিনি বিবৃতিতে আরও বলেন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের ছদ্মবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরেই, এমন দাবি করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button