রাজনীতিআওয়ামী লীগ

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম

বিএনপি দেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃংখলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃংখলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।

হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।

‘আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সব পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে’- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button