রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ায় বিএনপির অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা জানান।

তিনি বলেন,  বিরোধী দলের অপপ্রচারের পরেও বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় প্রমানিত হয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।

যারা ক্রমাগতভাবে বাংলাদেশে মানবাধিকার লংঘিত হচ্ছে বলে অপপ্রচার করছে তাদের জন্য এটি একটি জবাব বলেও জানান মন্ত্রী।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button