ইউরোপআন্তর্জাতিক

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসের রাস্তায় হাজারও মানুষের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার রাজধানী প্যারিসের রাস্তায় নামেন হাজারও মানুষ। ইউরোপের এই দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে সপ্তাহব্যাপী ধর্মঘটের ডাক দেন তারা। পরবর্তীতে, শ্রমিকদের সপ্তাহব্যাপী এই ধর্মঘট এখন সাধারণ ধর্মঘটের পরিণত করার দাবিও বাড়ছে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ফ্রান্স সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগে এ বিক্ষোভে নামেন সাধারণ মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর-বাম দল লা ফ্রান্স ইনসুমিস (ফ্রান্স আনবোড) এর নেতা জিন-লুক মেলেনচন রোববার এই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অ্যানি আর্নাক্সের সাথে মিছিল করেন। সেখান থেকে মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। উপস্থিত বিক্ষুব্ধ জনতাকে তিনি বলেন, আমরা এমন একটি সপ্তাহ পাবো, যেমনটি আমরা প্রায়শই দেখি না।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button