আন্তর্জাতিক

গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ চাদে -সহিংসতা, নিহত ৫০

মধ্য আফ্রিকার দেশ চাদে বিক্ষোভ-সহিংসতায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। দেশে দ্রুত গণতান্ত্রিক শাসন ফেরানোর দাবিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) শত শত লোক বিক্ষোভ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ-সহিংসতার পর এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা জানিয়েছেন চাদের প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো।  এই ঘটনাকে তিনি সশস্ত্র বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করেছেন এবং সরকার এখনও হতাহতের সংখ্যা সংগ্রহ করছে বলে জানান তিনি।

কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বিক্ষোভকারীরা নিরস্ত্র ছিল এবং রাজধানী এন’জামেনাসহ অন্যান্য বেশ কয়েকটি শহরে বিক্ষোভরত বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

 

বাংলা টিভি/ হীরা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button