অর্থনীতি

নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে ক্রেতার নাভিশ্বাস, বাজার নিয়ন্ত্রণের তাগিদ

শীত আসার আগেই বাজারে মিলছে নানা ধরনের শীতকালীন সবজি। তবে এসব সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। ডিমের দাম আবার ডজনে দেড়শো ছুঁয়েছে। কিছুটা বেড়েছে মুরগির দামও। এদিকে,নতুন করে চিনির দাম বেড়েছে আরেক দফা। নিত্যপণ্যের বাজার ক্রমাগত উর্দ্ধমুখি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

রাজধানীর বাজারগুলোতে প্রায় সকল পণ্যের দামই চড়া। প্রচুর পরিমানে সবজির আমদানী থাকলেও তা সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। এ নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও, বিক্রেতারা বলছেন ভিন্ন কথা।

এ সপ্তাহে আবারও বেড়েছে ডিম ও মুরগির দাম। ডিমের দাম ডজনে বেড়েছে ২০ টাকা। আর মুরগির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

এদিকে,নতুন করে ৫ থেকে ১০টাকা বাড়িয়ে চিনি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবারহের অভাবে বেড়েছে চিনির দাম।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ ও সব ধরনের মাংসের দাম।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button