গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চালিয়ে যাচ্ছে আ. লীগ: ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে।সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন,বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল,বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে।
আজ শহীদ নূর হোসেন দিবস।বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন।১৯৮৭ সালের আ জকের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন।দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে গণতন্ত্র মুক্তি পেয়েছে,শৃঙ্খল মুক্তি পেয়েছে।শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন,বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল,বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে।
গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক,তারা আগুন-সন্ত্রাস করবে না।সেটা মাঠে বাস্তবায়িত করুক।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
বাংলা টিভি/অজিত



