আওয়ামী লীগরাজনীতি

বিএনপির সরকার পতনের স্বপ্ন পাগলের প্রলাপ: শেখ সেলিম

বিএনপির ১০ ডিসেম্বর সরকার পতনের স্বপ্নকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপিকে ‍উদ্দেশ করে যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘ওরা ভয় দেখায়। হুমকি মারে। ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে। তারেক জিয়া দেশে আসবে। আর বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়? ওরা তো পাগল। ওরা খুনি। তারেক কীভাবে আসবে? যাবজ্জীবন কারাদণ্ড। ও তো ভয়তে আসবে না।’

আজ শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেব ‍উপস্থিত ছিলেন।

শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী সহানুভূতির কারণে তাকে কারাগার থেকে বাসায় দিয়েছে। দেওয়া উচিত নয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের বিষয়ে কোনও সহানুভূতি দেখানো যাবে না।’

বিএনপিকে ‍উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘‘তারা বলে- ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাবে। আওয়ামী লীগ পালাবার দল নয়। তারেক জিয়া পালিয়ে লন্ডনে ১৫ বছর আছে। ‘প্রিয়’ ফালু পালিয়ে বিদেশে আছে। তোরা পালিয়ে পাকিস্তানে যেতে পারিস। আমরা এই মাটি মানুষের দেশ ছেড়ে পালাতে জানি না।’’

সংশ্লিষ্ট খবর

Back to top button