রাজনীতিআওয়ামী লীগ
বিএনপির সমাবেশে বাঁধা দেবে না সরকার: ওবায়দুল কাদের

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোন বাঁধা দেবে না সরকার। তবে, নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি যাতে সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন, ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।



