রাজনীতিআওয়ামী লীগ
আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুক তবে সহিংসতা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাদের অপপ্রচারের বিপরীতে গঠনমূলক সত্য প্রকাশ করবে আওয়ামী লীগ।
তবে আগুন নিয়ে খেললে,সহিংসতা করতে এলে জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।
বাংলা টিভি / বুলবুল



