আওয়ামী লীগরাজনীতি

১০ ডিসেম্বর সমাবেশের নামে বিএনপি সহিংসতা করতে পারে: তথ্যমন্ত্রী

১০ ডিসেম্বর সমাবেশের নামে বিএনপি সহিংসতা করতে পারে এমন আশংকায় ঢাকার প্রতিটি সড়কে আওয়ামী লীগ কর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩০ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সমাবেশের নামে তারা সারা দেশ থেকে আগুন সন্ত্রাসীদের জড়ো করতে চায়। জনগণের জান মাল রক্ষায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে, তাই ৮ তারিখে ছাত্রলীগের সম্মেলন ছিল সেটি এগিয়ে ৬ তারিখে আনা হয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্য তো ভিন্ন, একটি গণ্ডগোল লাগানো। সরকার তো সারাদেশ থেকে অগ্নি সন্ত্রাসীদের জড়ো করে রাজধানীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না।

ড. হাছান মাহমুদ বলেন, অবশ্যই জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করার স্বার্থে, শান্তি-স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থাগ্রহণ করতে হয়।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button