আওয়ামী লীগরাজনীতি

বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতা হলে সমুচিত জবাব দেবে আ.লীগ: ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়ার পরও বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করার পেছনে হীন উদ্দেশ্যে থাকতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।

বিএনপি কেন তাদের সমাবেশের জন্য ১০ ডিসেম্বর বেছে নিয়েছে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হককে পাক-হানাদার বাহিনী ও আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ১০ থেকে ১৪ ডিসেম্বর সময়ের মধ্যে বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংস ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়। কাজেই সমাবেশের জন্য বিএনপি কেন ওই দিনটাই বেছে নিল এটাই এখন প্রশ্ন।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button