আওয়ামী লীগরাজনীতি
সমাবেশকে সামনে রেখে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে: ওবায়দুল কাদের

আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশকে সামনে রেখে বিএনপি নাশকতা শুরু করে দিয়েছে। তাই, তাদের অপতৎপরতা রোধে দেশব্যাপী নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে যোগ দিয়ে তিনি আহ্বান জানান।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ বিএনপির সমাবেশে বাঁধা দেবে না, তবে জনগণের জান মালের ক্ষতি করার চেষ্টা করলে, দলের নেতাকর্মীরা বসে থাকবে না।
সমাবেশকে সামনে রেখে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।



