রাজনীতিআওয়ামী লীগ

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে: সেতুমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, আসন্ন জাতীয় সম্মেলন ঘিরে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আওয়ামী লীগ তা করে দেখিয়েছে। এবার উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সম্মেলনে এবং নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button