অর্থনীতি

রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের মতো ছোট দেশ রোহিঙ্গাদের জন্য বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক মহলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীতে ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা: অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগ’ নিয়ে আয়োজিত এক সংলাপে এ অভিযোগ করেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে যেকোনো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশের দ্বার উন্মুক্ত।

শাহরিয়ার আলম আরও বলেন, বড় দেশগুলোর মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চলবে বাংলাদেশ। শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় থেকে এই প্রতিযোগিতা করা উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button