সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সংবিধান থেকে আওয়ামী লীগ এক চুলও নড়বে না বলে হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যাওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান ওবায়দুল কাদের।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কোনও পাল্টাপাল্টি কর্মসূচি নয়, সারা বছরই রাজপথে থাকবে আওয়ামী লীগ। সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যেতে হবে।
তিনি বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে যেসব অপকর্ম হচ্ছে তা দুর্বৃত্তদের কাজ। এসব দুর্বৃত্তদের আওয়ামী লীগের কোনও সংগঠনে থাকার অধিকার নেই। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



