পড়াশোনা

ঈদের পর আগের রুটিনে ফিরবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো: শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহের কারণে, শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত, ঈদের পর আর থাকছে না। রোববার দুপুরে সচিবালয়ে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শনিবার ক্লাস চালানোর বিষয়টি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়।

শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন রয়েছে। এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়, ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে বলে জানান মন্ত্রী। চাকরির বয়সসীমা ৩৫ করার দাবির আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এখানে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনের নামে অস্থিতিশীলতা কাম্য নয় বলেও জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button