‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশে’র মুকুটদারী তাহমিনা অথৈ বছরটা শুরু করলেন। নতুন বছর অথৈ আসছেন নতুন আরেকটি ছবি নিয়ে। ‘চট্টলা এক্সপ্রেস’ নামের এই সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান আনোয়ার। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী থাকাকালীন তাহমিনা অথৈ অংশ নেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামের সুন্দরী প্রতিযোগিতায়। শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তার মাথায় ওঠে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশে’র মুকুট। আর ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ মূল প্রতিযোগিতার মুকুট অর্জন করতে না পারলেও সেরা ১৪-তে ছিলেন তিনি।
তার অভিনীত প্রথম সিনেমা ‘কালবেলা’র কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে ‘চট্টলা এক্সপ্রেস’ এর কাজ পেয়ে দারুন উচ্চসিত। এই সিনেমার জন্য এরই মধ্যে ফেরদৌস আর অথৈকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। জানা গেছে, কয়েক দিনের মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরপরই শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস ও অথৈ।
বাংলাটিভি/কায়েস



