অর্থনীতিঅন্তর্বর্তী সরকারবাংলাদেশ

মানুষের টাকা ব্যাংকে কিন্তু ব্যাংকের টাকা বাইরে: পরিকল্পনা উপদেষ্টা

বেক্সিমকোসহ বড় বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে দেশে  টাকা নেই। সব টাকা দেশের বাইরে চলে গেছে। ব্যাংকে জনগণ টাকা রেখেছে। কিন্তু ব্যাংকের টাকা দেশে নেই। কিন্তু এই টাকা তো জনগণের। সম্পদের অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বোশি বরাদ্দ দেওেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস’র উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য কমাতে হলে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়তো দেখবো। তখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মূখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল ‘দ্য মিডল ইনকাম ট্রাপ’ শীর্ষক গবেষণাপত্রে বলেন, বিশ্বব্যাপী অনেক ধেশ মধ্য আয়ের ফাঁদে পড়ে আছে। এক্ষেত্রে প্রায় ৬০০ কোটি মানুষ আজ এই ফাঁদের শিকার। তারা এই সময়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। এই মধ্য আয়ের ফাঁদ থেকে বাঁচতে হলে মেধা ও দক্ষতা বাড়াতে হবে এবং পুঁজির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। কর্মযজ্ঞে যেনো উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেয়ার তাগিদও দেয় সংস্থাটি। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক।

সেমিনার থেকে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও দেয় বক্তারা। এছাড়া আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

সংশ্লিষ্ট খবর

Back to top button