রাজনীতি
নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেয়া জরুরি: জায়মা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান রোববার রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নারীদের রাজনীতি ও নাগরিক দায়িত্বে যুক্ত করতে ধারাবাহিকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা প্রয়োজন, যাতে নারী নেত্রী বা কর্মীদের হয়রানি হলে দল দায়শীল থাকে।



