রাজনীতি
নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, ওরফে হিরো আলম, আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন। এবারও তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও শেষ মুহূর্তে তা জমা দেননি।
হিরো আলম এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনায় এসেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’, কিন্তু কোনো নাম উল্লেখ করেননি।
ঢাকা-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এনসিপি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং গণঅধিকার পরিষদের মডেল মেঘনা আলম। সবমিলিয়ে এখানে অন্তত ১১ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন ও মির্জা আব্বাসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে।



