রাজনীতি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে রেকর্ড সম্প্রচার করা হবে।

কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষণে চরমোনাই পীর মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি, রাষ্ট্র গঠনের নীতিগত পরিকল্পনা এবং তরুণদের প্রতি বার্তাও থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button