রাজনীতিঅন্যান্য

‘ভোটাররা শঙ্কায় আছে ‘

এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটাররা ভয়ে ও শঙ্কায় রয়েছেন এবং দেশের বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয়, তবে এখনও পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এই নির্বাচনে কী ফলাফল হবে, তা কারও কাছে স্পষ্ট নয়। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। প্রশাসন এখনও মাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button