বাংলাদেশ

নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে মোবাইল সংযোগ

দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি নির্ধারিত পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে বলে সংগঠনটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন–এর এনইআইআর (NEIR) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে যেসব গ্রাহক নিবন্ধনবিহীন (আনরেজিস্টার্ড) হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাঁদের সংযোগ ওই হ্যান্ডসেট থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

সংশ্লিষ্ট খবর

Back to top button