বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি, তবে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও বলেন, “হঠাৎ যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং স্মুথ ট্রানজিশন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে আমি কিছু সময় দায়িত্ব পালন করতে রাজি আছি। তবে সরকারকে অনুরোধ করব, আমাকে যত দ্রুত সম্ভব ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়া হোক।” দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য তিনি প্রস্তুত আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button