বাংলাদেশ
নিজ কাজে ফিরলেন ড. ইউনূস

১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে নিজ কর্মক্ষেত্রে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেন। সেখানে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে গ্রামীণ সংগঠনসমূহ ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
ইউনূস সেন্টার সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।



