বাংলাদেশ

সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রে/নে/ড উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকতে দেখে এগুলো শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা প্রধান বিচারপতির প্রবেশপথে এ ধরনের বস্তু রেখে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button