বাংলাদেশ

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ

সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানী ভাতা দেবে। এছাড়াও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দকেও ভাতা দেওয়া হবে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা।

প্রতিটি মন্দিরের জন্য ৮,০০০ টাকা দেওয়া হবে, যার মধ্যে পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা।

প্রতিটি চার্চের জন্যও ৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পালক/যাজক পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী পালক/যাজক ৩,০০০ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button