বাংলাদেশঅপরাধ

কুষ্টিয়া সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে কঠোর নজরদারিতে বিজিবি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা এবং সীমান্ত পথে জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধে কুষ্টিয়া সীমান্তে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত পথে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এমন আশঙ্কা বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও চলাচলের ওপর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং সন্দেহজনক যেকোনো চলাচলের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button