বাংলাদেশসরকার

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।

সোমবার (৯ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়। হাইকমিশন জানিয়েছে, লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউস-এ অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় ৫৬টি কমনওয়েলথ দেশের প্রতিনিধিরা অংশ নেন। তারা চলতি বছরের নভেম্বরে আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের এজেন্ডা নির্ধারণ করেন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ম-শৃঙ্খলার অবক্ষয় ও বিশ্ব সম্প্রদায়ের চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button