মধ্যপ্রাচ্যের সং/ঘা/তে ৪ বাংলাদেশি মা/রা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত চারজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন দুবাই, একজন বাহরাইন এবং দুইজন সৌদি আরবে মারা গেছেন। সোমবার (৯ মার্চ) দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ দেশে পৌঁছেছে।
মন্তব্যে মন্ত্রী বলেন, যারা আহত হয়েছেন তারা এখনও বিভিন্ন দেশের হাসপাতালে চিকিৎসাধীন, এবং সরকার তাদের খোঁজখবর রাখছে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। মরদেহ প্রথমে ঢাকায় আসে এবং পরে বিমানযোগে সিলেটের সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে।
নিহতের চাচাতো ভাই কামাল আহমদ সরকারের ভাষ্য, দুর্ঘটনার পর থেকে সরকারের তরফ থেকে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তারা চাচ্ছেন, নিহতকে শহীদের মর্যাদা দেওয়া হোক।
আহমদ আলী প্রায় ৩৫ বছর ধরে দুবাইতে প্রবাসী জীবনযাপন করছিলেন।



