বাংলাদেশ

যাদের নামে শোকপ্রস্তাব আনা হলো সংসদে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন এবং শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর স্পিকার সংসদে বিভিন্ন ব্যক্তির প্রতি শোকপ্রস্তাব উপস্থাপন করেন, যার মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, এবং সংসদ সদস্য মতিয়া চৌধুরী সহ আরও ৩১ জন।

বিরোধীদলীয় নেতারা আরও কিছু নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি করেন। স্পিকার জানান, বিরোধীদলের প্রস্তাবিত নামসহ বাদ পড়া অন্যান্য নামগুলোও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ সকল নিহতদের নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button