বাংলাদেশ
সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভের সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য ডায়াসের দিকে এগোতেই এই বিক্ষোভ শুরু হয়।
রাষ্ট্রপতি বক্তব্য দিতে দাঁড়ানোর পরও অধিবেশন কক্ষে হট্টগোল চলতে থাকে। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।



