বাংলাদেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে কাল

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতর-এর তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এজন্য নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করা কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button