আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

ফিলিস্তিন সরকার শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে, খবর দিয়েছে গালফ নিউজ।

এর আগে আফগানিস্তান , নাইজার ও মালি বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা ভিন্ন সময়ে হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে এবার ঈদ আলাদা দিনে পালিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডারে চাঁদনির্ভর হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। তাই এক দেশে রোজা ২৯ দিনে শেষ হলেও অন্য দেশে ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনও ভিন্ন হয়।

ধর্মীয় দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এটি আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে। বিশ্বজুড়ে মুসলিমরা তাদের দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button