বাংলাদেশ

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা-র সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল ১০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এর আগে সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানি।

স্থানীয়দের মতে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন করেন। তার অনুসারীরাই এ নিয়ম অনুসরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলার বহু গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হয়।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, সুরঙ্গচাইলসহ অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা এভাবে ঈদ উদযাপন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্রা দরবার শরিফসহ বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩০টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এছাড়া নিজ নিজ এলাকাতেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button