বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদ্‌যাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর জেলার ১১টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোবাসহ ১১টি গ্রামে প্রায় সহস্রাধিক মুসল্লি শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেন।

সকাল ৭টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা-এ প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া মুসল্লিরা নিজ নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে স্থানীয়রা ৪৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button