আন্তর্জাতিক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপ প্রেসিডেন্টের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপ প্রেসিডেন্টের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ডঃ মুহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট অফিসের ভেরিফাইড ফেসবুক প্যাজে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) মালদ্বীপের হুলোমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন।

 

পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

এসময় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করেন এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button