বাংলাদেশঅপরাধ

বিদ্যুৎকেন্দ্রের তামার প্লেট চুরি করতে এসে শট সার্কিটে ধরা

ভোলা বোরহানউদ্দিনের ৩৩ কেভি পুরাতন লাইনের আইসুলেটরের তামার প্লেট চুরি করতে এসে ধরা পড়েছেন সুমন (২৭) নামের এক যুবক। চুরি করার সময় শট সার্কিটে ধরা পড়ায় আহত হওয়া সুমনকে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ জানান, পাওয়ার হাউজ কম্পাউন্ডের নিয়ন্ত্রিত অংশ সুরক্ষিত থাকলেও পিডিবির আবাসিক অংশ সবসময় অরক্ষিত থাকে। সেই সুযোগে এ ধরনের চুরি ঘটেছে। সুমন গুরুতর আহত অবস্থায় আটক হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাওয়ার হাউজের সদর প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, এর আগেও একই চোর চক্র প্রায় ৮–১০ লাখ টাকার মালামাল চুরি করেছে এবং থানায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button