আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার টন গমবোঝাই জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজটি বন্দর এলাকায় আসে এবং পরে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নেয়।

চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, জাহাজে আনা গমের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ সময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষার ফলাফলে গম ‘খাওয়ার উপযোগী’ প্রমাণিত হলে শনিবার থেকেই খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

খালাস প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। আমদানিকৃত মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রামে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে, যা ইতোমধ্যে বিভিন্ন সাইলো ও গুদামে সংরক্ষণ করা হয়েছে। জিটুজি চুক্তির আওতায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানি করা হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশে বছরে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে বাকি চাহিদা পূরণে সরকার ও বেসরকারি খাতে বিদেশ থেকে গম আমদানি করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button