বাংলাদেশঅপরাধ

দিনাজপুরে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি ওয়ার্কশপ থেকে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আজাদ মোড় এলাকায় আব্দুস সালামের ওয়ার্কশপে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে জ্বালানি মজুত রাখা হচ্ছিল। অভিযান চলাকালে দোকানের মালিক আব্দুস সালাম পালিয়ে যান।

জব্দ করা ডিজেল নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button