বাংলাদেশ

বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

ঢাকায় ইরানের দূতাবাসে বুধবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানান, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। ইরান ও বাংলাদেশ মিলিতভাবে এই ছয়টি জাহাজকে ফেরত আনার কাজ করছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রকাশিত বক্তব্য নিয়ে ইরানের কিছু দুঃখ রয়েছে। তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানোও প্রয়োজন।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই অন্য ভাইয়ের পাশে থাকবে—এটাই আশা করি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button