বাংলাদেশ

ভিসা বাতিল নিয়ে মুখ খুললেন আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল হওয়ায় দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হয়েছে বলেও দাবি করেন তিনি।

আজহারীর মতে, একটি স্বার্থান্বেষী মহল অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। তিনি তার পোস্টে উল্লেখ করেন, বিভিন্ন দেশে বক্তাদের সফরকে ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয় এবং তার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে। কিছু গোষ্ঠী তার পুরোনো বক্তব্যগুলো প্রেক্ষাপট ছাড়া উপস্থাপন করে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম Daily Mail দাবি করেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী হিটলারের প্রশংসা করেছিলেন এবং ইহুদি গণহত্যাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

গত ২৭ মার্চ মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার একাধিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।

বর্তমানে তাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার আওতায় নজরদারিতে রাখা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, শিগগিরই তাকে বিমানে তুলে বাংলাদেশে পাঠানো হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button