বাংলাদেশ
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে লক্ষ্য করে দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সংগঠনটির বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারকে সহযোগিতা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের আওতায় হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার অন্তর্ভুক্ত নয়।



