রাজনীতি

‘জঙ্গি এমপি’ বলার তদন্ত চাইলেন হানজালা

সংসদ ভবন এলাকায় এক জানাজায় কেউ একজন পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’

সংসদ ভবন এলাকার ভেতর একজন সংসদ সদস্যকে এভাবে ‘জঙ্গি এমপি’ সম্বোধন বিষয়ে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

একই সময় সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, আমাকেসহ নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিকার চাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button