অন্যান্যরাজনীতি

ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট

স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে হাসিনার আমল নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা এর আলোচনা ও সমালোচনা করেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা পর্যন্ত) ২ লাখ ৪১ হাজার রিয়েকশন, সাড়ে ২১ হাজার কমেন্ট ও ১০ হাজার শেয়ার হয়েছে। প্রতি মুহূর্তে রিয়েকশন, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বেড়েই চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button